অপটিমাল সলিউশনস শিগগিরই বাংলাদেশে কার্যক্রম শুরু করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপটিমাল সলিউশনসের সিইও গুরবেন্দ্র সুরি বলেছেন, প্রতিষ্ঠানটি শিগগিরই বাংলাদেশে কার্যক্রম শুরু করবে ও বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে এসএপির সাহায্য দেওয়া হবে। রাজধানীর লা ভিনচি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। অপটিমাল সলিউশনসের প্রধান লক্ষ্য হলো, প্রতিশ্রুতিশীল বাজারসমূহ যেমন অ্যাপারেল, টেক্সটাইল, ফার্মা, কেমিক্যাল, টেলিকমিউনিকেশনস প্রভৃতি ক্ষেত্রে এসএপি সুবিধা দেবে। এসএপি একটি এমন সফটওয়্যার ব্যবস্থা, যার মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সব কর্মকাণ্ড একটি গঠনমূলক প্রক্রিয়ায় পরিচালনা করা সম্ভব।গুরবেন্দ্র সুরি বলেন, ‘২০০৮-০৯ অর্থবছরে সারা বিশ্বে যখন অর্থনৈতিক মন্দার প্রভাব লক্ষ্য করা যাচ্ছিল, বাংলাদেশ তখন অর্থনৈতিক অগ্রগতির অন্যতম উদাহরণ হিসেবে আবির্ভূত হয়েছে।’ অপটিমাল সলিউশনস যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি এসএপিভিত্তিক সুবিধা দিয়ে থাকে। পৃথিবীর অগ্রণী ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এসএপির মাধ্যমে তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। বিজ্ঞপ্তি।