অপপ্রচার মোকাবিলায় আজ মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের বিরুদ্ধে সব ধরনের অপপ্রচারকে মোকাবিলা করতে আজ ৩০ সেপ্টেম্বর দেশের সব উপজেলা, জেলা সদর ও রাজধানীতে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন সর্বস্তরের নারী-পুরুষ।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। আজ জাতীয় কন্যাশিশু দিবস। মানববন্ধন কর্মসূচির সঙ্গে মন্ত্রণালয় দিবসটিও পালন করবে। গতকাল রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ এ কর্মসূচির কথা জানান।