অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে লংমার্চ সফল করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নাস্তিক-মুরতাদদের’ বিরুদ্ধে ইসলামপ্রিয় জনতা যখন ঐক্যবদ্ধ, তখন এ আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠন হেফাজতে ইসলামের বিরুদ্ধে চিহ্নিত মহল অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে ইসলামী ঐক্যজোট। কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আগামী ৬ এপ্রিল ঢাকা অভিমুখে লংমার্চ সফল করার আহ্বান জানিয়েছে তারা।গতকাল বুধবার বিকেলে লালবাগের কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের জরুরি সভায় নেতারা এ অভিযোগ করেন। সভায় হেফাজতে ইসলামের সব কর্মসূচিতে জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে ইসলামী ঐক্যজোটের নেতা-কর্মীদের সম্পৃক্ত হয়ে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান আবুল হাসানাত আমিনী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, যুগ্ম মহাসচিব মুহাম্মদ তৈয়্যব, সহকারী মহাসচিব আহলুল্লাহ ওয়াসেল প্রমুখ।