অপমান সইতে না পেরে বাবার আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক কিশোরী ধর্ষণের শিকার হওয়ার পর তার বাবা আত্মহত্যা করেছেন। গত বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের তালবাড়িয়া আদিবাসীপাড়ায় এ ঘটনা ঘটে।
মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাফর উদ্দীন আহাম্মদ চৌধুরী বলেন, গত মঙ্গলবার রাতে ওই কিশোরীকে (১৩) ধর্ষণ করে চার বখাটে। এ ঘটনায় পুলিশ আলাউদ্দিন ও জয়নাল আবেদীন নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। বুধবার ওই কিশোরীর বাবা একটি মামলা করেন। কিন্তু মেয়ের ধর্ষণের অপমান সইতে না পেরে থানা থেকে বাড়ি ফিরে তিনি বিষপান করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলার মাস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে মিরসরাই থানায় গিয়ে দেখা যায়, থানার একটি কক্ষে ধর্ষণের শিকার কিশোরীকে নিয়ে বসে আছেন তার মা। ওই কিশোরীর মা জানান, তাঁদের দুই মেয়ে ও দুই ছেলে। তাঁর স্বামী পাহাড়ে কাজ করতেন।
মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঞা বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।