অপমৃত্যু মামলা করল কারাগার কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে কারারক্ষী সাইফুল আলম (৩৪) মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা করেছে জেলা কারাগার কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার কারাগারের তত্ত্বাবধায়ক শামীম ইকবাল বাদী হয়ে এ মামলা করেন।
সাইফুল আলমকে অসুস্থ অবস্থায় শনিবার হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় বলা হয়, গলায় ফাঁস দেওয়ার চেষ্টার সময় তাঁকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা সাইফুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই দিন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়।
সাইফুলের পরিবারের দাবি, সাইফুলকে বিষপানে হত্যা করা হয়েছে। কারাগারের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল।
সাইফুলের ভাই শাহ আলম জানান, তাঁরা সাইফুলের দাফন নিয়ে ব্যস্ত আছেন। এই আনুষ্ঠানিকতা শেষ করে তাঁরা হবিগঞ্জে আসবেন ও থানায় মামলা করবেন।