প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জ থানা হেফাজতে মানিক মিয়া ওরফে লুত্ফরের মৃত্যুসংক্রান্ত অপমৃত্যুর মামলার নথি চেয়ে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিচারিক হাকিম শাহরিয়ার আরাফাত এই আদেশ দেন। ৮ ফেব্রুয়ারি পুলিশ হেফাজতে মানিক মিয়া ওরফে লুত্ফরের মৃত্যুর ঘটনাকে হত্যা হিসেবে অভিহিত করে পুলিশের তিনজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় আদালত কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানকে মানিক মিয়ার মৃত্যুসংক্রান্ত মামলা আছে কি না, তা জানতে চেয়ে প্রতিবেদন দিতে বলেন। গতকাল ভারপ্রাপ্ত কর্মকর্তা মানিকের অপমৃত্যু মামলাসংক্রান্ত প্রতিবেদন দাখিল করা হলে আদালত অপমৃত্যু মামলার নথি তলব করেন। আদালত ১৫ ফেব্রুয়ারি এ মামলার শুনানির দিন ধার্য করেছেন।