অপরকে ফাঁসাতে গিয়ে ধরা?
অপরকে ফাঁসাতে গিয়ে ধরা পড়লেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামের সাইফুল ইসলাম৷ সদর উপজেলার চর মিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে গত বুধবার দিবাগত রােত তাঁকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)৷
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে সাইফুল ইসলাম মুঠোফোনে পুলিশকে জানান, চর মিলপাড়ায় কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক দীন ইসলামের বাড়িতে এরপর পুলিশ গভীর রাতে দীন ইসলামের বাড়িতে অভিযান চালায়৷ এ সময় দীন ইসলাম পুলিশকে সহায়তা করেন৷ পরে পুলিশ কাউকে না পেয়ে সাইফুলকে আটক করে৷ পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ির শৌচাগারের ছাদে তল্লাশি চালিয়ে একটি রাইফেল ও তিনটি হাতবোমা উদ্ধার করে পুলিশ৷
গতকাল গোয়েন্দা পুলিশের এসআই জাহিদ বিন আলম বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে দীন ইসলামকে ফাঁসানোর জন্যই তাঁর বাড়ির শৌচাগারের ছাদে অস্ত্র ও বোমা রেখে পুলিশকে খবর দেন সাইফুল৷