অপরাজনীতি বন্ধের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে চলমান সহিংসতায় যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা দিয়ে কয়েক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তিকরণ ও উন্নয়ন করা সম্ভব ছিল। তার পরও দেশের শিক্ষাব্যবস্থার উন্নতি হচ্ছে। দেশ ও জাতির উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের জন্য সবাইকে সহিংসতার অপরাজনীতি বন্ধ করতে হবে। বন ও পরিবেশমন্ত্রী এবং জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু গতকাল বুধবার দুপুরে সিলেটের বিশ্বনাথের দেওকলস দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয় ও কলেজে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সিলেটিদের নেতৃত্বে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে। উন্নত হচ্ছে দেশের শিক্ষাব্যবস্থারও।