অপরাজিতরাই এগিয়ে নেবে দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুযোগ পেলে নারীরা সব বাধা অতিক্রম করে হয়ে ওঠেন অপরাজিতা। আর এই অপরাজিতরাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। নারীর ক্ষমতায়ন ও রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হলে তাঁরা উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে পারবেন।
নারীর রাজনৈতিক ক্ষমতায়নবিষয়ক এক সম্মেলনে এসব কথা বলেছেন বক্তারা। গতকাল রোববার বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে এ সম্মেলন হয়। দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন সাংসদ তালুকদার মো. ইউনুস। কবি বেগম সুফিয়া কামাল ফেলো আয়োজিত এবং স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্ট ও বরিশাল এনজিও ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (বিএনডিএন) সহযোগিতায় এ সম্মেলনে বরিশাল জেলার ফেলোশিপ অর্জনকারী দেড় শতাধিক নারী অংশ নেন।