অপরাধ ঠেকাতে তথ্য চায় পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ১৯ ফেব্রুয়ারির উপজেলা পরিষদের নির্বাচন সামনে রেখে সহিংসতা ও বোরো মৌসুমে সেচকাজে ব্যবহূত ইঞ্জিন চুরিসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছে পুলিশ। গত বুধবার দুপুরে উপজেলা পরিষদের হল কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান এ সহায়তা চান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।