প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গতকাল রোববার থানার পুলিশের আয়োজনে অপরাধ দমনের ওপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার লুধুয়া হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার ওসি আলমগীর হোসেন মজুমদার। এতে বক্তৃতা করেন পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন, ফতেপুর ইউপির চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজী সালাউদ্দিন প্রমুখ।
মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি