অপরাধ স্বীকার করে ছাত্রদল নেতার জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞায় ট্রাকে পেট্রলবোমা হামলার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ছাত্রদল নেতা নুর উদ্দিন ওরফে ডালিম।
গতকাল ভোরে উপজেলার ওমরাবাদ গ্রাম থেকে নুর উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল জানান, ট্রাকে পেট্রলবোমা হামলার ঘটনার দায় স্বীকার করে নুর উদ্দিন গতকাল রোববার বিকেলে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. খায়রুল আমিনের আদালতে জবানবন্দি দিয়েছেন।
ওসি জানান, গত ২০ মার্চ ভোরে ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূঞা উপজেলার মাতুভূঞা পুল এলাকায় দুর্বৃত্তরা একটি মাছবাহী ট্রাকে পেট্রলবোমা ছুড়ে মারে। এতে চালক মো. ইউছুপসহ পাঁচজন দগ্ধ হন। এর দুই দিন পর ইউছুপ মারা যান।