প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘আমি শুনেছি কোথাও কোথাও অপরাধীকে গ্রেপ্তার করার পরও আমাদের দলীয় প্রভাবশালী নেতাদের তদবিরে ছেড়ে দিয়েছে পুলিশ।’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, ‘এই প্রবণতা থেকে আপনাদের বের হয়ে আসতে হবে। আর মনে রাখতে হবে, অপরাধী আমার ভাই হলেও রক্ষা নেই।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে বরগুনা জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।