প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে প্রথম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী মৌসুমীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড়ে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া রইচ শেখের ফাঁসির দাবিতে এ সময় বক্তব্য দেন মৌসুমীর মা শাহেদা বেগম, মামা ওহিদুল ইসলাম, এলাকাবাসী শাহীন খান, শেখ মোহামঞ্চদ ফরিদ, ফজলুল হক প্রমুখ।