অপরাধীর শাস্তির দাবিতে মিছিল সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির লংগদু উপজেলায় আদিবাসী এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দোষী ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।জানা গেছে, হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে বিকেল তিনটায় সদর উপজেলা পরিষদের মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি চেঙ্গী স্কয়ার ঘুরে স্বনির্ভর বাজারে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক চন্দনী চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমা ও সাধারণ সম্পাদক উমেশ চাকমা।