অপরাধে না জড়াতে শপথ পাঠ করালেন হেফাজতের আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরি, ডাকাতি, ধর্ষণসহ অপরাধে না জড়াতে শপথ পাঠ করিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের লালদীঘি মাঠে সংগঠনটির উদ্যোগে আয়োজিত ইসলামি মহাসম্মেলনে উপস্থিত হাজারো মানুষকে তিনি শপথ পাঠ করান।
শপথ পাঠ করানোর সময় শাহ আহমদ শফী বলেন, ‘আমরা মিথ্যা কথা বলব না। চুরি, ডাকাতি, ধর্ষণ করব না। অপরের সম্পদ নষ্ট করব না। কারও নামে বদনাম করব না।’ পরে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
শাহ আহমদ শফীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুফতিয়ে আযম হাবিবুর রহমান খায়রাবাদী। আরও বক্তব্য দেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ প্রমুখ।