অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে মৃত্যুদণ্ড প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জঘন্যতম অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ‘মৃত্যুদণ্ডের’ বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।আইনমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডের যথার্থতা বাংলাদেশে রয়েছে। দেশের আর্থসামাজিক অবস্থার কারণেই এটা রাখা হয়েছে।গতকাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস’-এর তিন সদস্যের প্রতিনিধিদল আইনমন্ত্রীর সঙ্গে দেখা করে এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী এ কথা বলেন। প্রতিনিধিরা আইনমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলাদেশে প্রচলিত বিচারব্যবস্থার বিষয়ে জানতে চান। তাঁরা প্রশ্ন রাখেন, ‘বিচারব্যবস্থায় মৃত্যুদণ্ডের বিধান রাখা জরুরি কি না।’এ সময় আইনমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মতো বড় অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন।বৈঠকে আইনমন্ত্রী দেশে জাতীয় মানবাধিকার সংস্থার কার্যক্রম, দেশের প্রচলিত বিচারব্যবস্থা, বিচারাঙ্গন সংস্কারে সরকারের নানা পদক্ষেপ ও পরিকল্পনার কথা প্রতিনিধিদলকে অবহিত করেন। তিন সদস্যের প্রতিনিধিদলে ছিলেন লরি বার্গ, নাইমিয়া পাইমেন্টেল ও মাওলুদ বাওমঘার।