অপরাধের পরিসংখ্যান নিয়ে সংসদীয় কমিটির প্রশ্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ সদর দপ্তর থেকে প্রতি মাসে সারা দেশের অপরাধের যে পরিসংখ্যার তুলে ধরা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে। কমিটির দুই সদস্য বলেছেন, প্রতি মাসে অপরাধের যে সংখ্যা ও ধরন উল্লেখ করা হচ্ছে, তা কমবেশি কাছাকাছি। এমন পরিসংখ্যান গ্রহণযোগ্য নয়। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই প্রশ্ন তোলা হয়। বৈঠক সূত্র জানায়, এ বিষয়ে প্রশ্ন তোলেন সরকারি দলের সফিকুল ইসলাম ও জাতীয় পার্টির মুজিবুল হক ওরফে চুন্নু। তবে এ প্রশ্নে পুলিশের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, গত জুনে সারা দেশে ডাকাতি হয়েছে ৫৮টি, মে মাসে ৫৭টি এবং গত বছরের জুনে ৫১টি। বৈঠক শেষে মুজিবুল হক সাংবাদিকদের বলেন, পুলিশ বিভাগ মাসের পর মাস একই ধরনের তথ্য সরবরাহ করে যাচ্ছে।