অপরিকল্পিত ড্রেজিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিকল্পিত ড্রেজিংই নদীভাঙনের কারণ। পরিকল্পিতভাবে মাটি কাটা হলে এ ধরনের সমস্যার সৃষ্টি হতো না। গতকাল শনিবার দুপুরে কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের লাখিরচর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এ কথা বলেছে। মন্ত্রী বলেন, সরকার সামাজিক নিরাপত্তাবলয় সৃষ্টির লক্ষ্যে ৪৯০টি উপজেলায় আশ্রয়ণ প্রকল্প স্থাপন করেছে। হতদরিদ্র মানুষের জন্য আগামী মাস থেকে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল কার্ডের মাধ্যমে দেওয়া হবে। মন্ত্রী লাখিরচর এলাকায় আশ্রয়ণ প্রকল্পে নদীভাঙনে আশ্রয়হীন ৪০ পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা করেন।