অপরিকল্পিত স্লুইসগেটে বিপাকে ২০ হাজার চাষি
বরিশালের গেৌরনদীতে অপরিকল্পিতভাবে পঁাচটি স্লুইসগেট নির্মাণ করায় ১০টি গ্রামের ২০ হাজার কৃষক ক্ষতির মুখে পড়েছেন। তঁারা দ্রুত স্লুইসগেট অপসারণ করে খালে পানি চলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। ভুক্তভোগী কৃষক, উপজেলা কৃষি ও এলজিইডি কার্যালয় সূত্র জানায়, কৃষকদের বোরো চাষে সেচসুবিধা দিতেই বরিশাল এলজিইডি ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় ২০০১-০২ অর্থবছরে গেৌরনদীর পঁাচটি খালে স্লুইসগেট নির্মাণ করা হয়। প্রায় ৩৮ লাখ টাকায় উপজেলার নলচিড়া ইউনিয়নের কালনা গ্রামের কালনা, ৩৬ লাখ টাকায় মোল্লারখালে, ৬০ লাখ টাকায় দক্ষিণ পিংলাকাঠিতে, ৪৫ লাখ টাকায় বার্থী ইউনিয়নের বার্থী ও সোয়া দুই কোটি টাকা ব্যয়ে পেৌরসভার গয়নাঘাট খালের সংযোগ মুখে স্লুইসগেট নির্মাণ করা হয়।উপজেলা কৃষি কার্যালয় ও ভুক্তভোগী কৃষকেরা জানান, খালগুলোতে অপরিকল্পিতভাবে স্লুইসগেট নির্মাণ করায় সেচসুবিধার পরিবর্তে সংকট সৃষ্টি হয়েছে, খালগুলো পানিশূন্য হয়ে পড়েছে। এতে চলতি বছর ১০ গ্রামের ২০ হাজার কৃষক প্রায় ৮৫০ হেক্টর জমিতে বোরো চাষ করতে পারেননি।কালনা গ্রামের মো. আলাউদ্দিন ঘরামী (৪৮), পিংলাকাঠি গ্রামের রব মাতুব্বর (৪৫), চাদশী গ্রামের স্বপন সরদার (৩৫), বার্থী ইউনিয়নের নকিবুল হক, গোবর্দ্ধন গ্রামের আকবর হোসেন (৪৯) অভিযোগ করেন, সেচের পানি ধরে রাখতে এগুলো নির্মাণ করা হলেও খালে এখন কোনো পানি নেই। এমনকি এগুলো নির্মাণের আগে খালগুলোতে যে স্বাভাবিক পানির প্রবাহ ছিল, তা-ও বন্ধ হয়ে গেছে।নলচিড়া ইউনিয়নের মোল্লার গ্রামে মোল্লার খালে স্লুইসগেট এলাকায় গিয়ে দেখা যায়, স্লুইসগেটের গোড়ায় পানি প্রবেশের অংশ পুরো ভরাট হয়ে গেছে। খালে পানি নেই। এ ছাড়া খালের বিভিন্ন অংশে প্রভাবশালীরা বঁাধ দিয়ে রাস্তা করেছেন। ফলে পানির অভাবে কৃষকেরা বোরো চাষ করতে পারেননি।উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমান মণ্ডল বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কতর্ৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা প্রকেৌশলী দিপুল কুমার বিশ্বাস বলেন, কৃষককে সেচসুবিধা দিতে হলে স্লুইসগেট নিলামে বিক্রি করে খাল সংস্কার জরুরি। বিষয়টি ঊর্ধ্বতন কতর্ৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চেৌধুরী বলেন, বিষয়টি জরুরিভাবে সংশি্লষ্ট মন্ত্রণালয়ের বিবেচনা করা উচিত।