অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রি, ছয়জনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রি করায় গতকাল রোববার নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজারে ছয় দোকানিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন। এর মধ্যে বনপাড়ার রফিক হোটেলের মালিক রফিকুল ইসলামকে আড়াই হাজার টাকা, দুলাল কনফেকশনারির মালিক দুলাল মৃধা, রফিক কনফেকশনারির মালিক রফিক, মেসার্স সাদের স্টোরের মালিক সাদের হোসেন, মাসুম এন্টারপ্রাইজের মালিক মাসুম বিল্লাহ ও মুদি দোকানি নীরেন্দ্রনাথ সাহাকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।