অপরূপ লালাখাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার সারি নদ কারও কাছে লালাখাল, আবার কারও কাছে নীলনদ নামেই পরিচিত। পাহাড়ঘেরা স্বচ্ছ এই নদের পানির রং নীল। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এ নদ বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। শীতের শুরু থেকে গ্রীষ্মের মাঝামাঝি পর্যন্ত নদের নীল স্বচ্ছ জল চোখে পড়ে। শুকনো মৌসুমে নদের অনেক স্থানে ভেসে ওঠে চর। নীল নদের বুকে নৌকায় করে ঘুরে বেড়ান পর্যটকেরা। ছবিগুলো সম্প্রতি তোলা।






