প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থপতি অপরেশ দাশের শ্রাদ্ধানুষ্ঠান আগামীকাল মঙ্গলবার ঢাকার আজিমপুরের ঢাকেশ্বরী মন্দির মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। তিনি ১৭ সেপ্টেম্বর দেহত্যাগ করেন। অপরেশ দাশ দীর্ঘ কর্মজীবনে স্থপতিগুরু মাজহারুল ইসলামের প্রতিষ্ঠান বাস্তুকলাবিদ, শহিদুল্লাহ অ্যান্ড অ্যাসোসিয়েটস, স্থপতি সংসদ, ডিডিসি প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেন। সর্বশেষ আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালের (উত্তরা) কনসালট্যান্ট আর্কিটেক্ট হিসেবে দায়িত্ব পালন করেন। অপরেশ দাশ স্ত্রী মৌসুমী দাশ (পুরকায়স্থ), দুই ছেলে অমিতেশ দাশ, সৌমিক দাশসহ বহু আত্মীয়স্বজন, গুণগ্রাহী, বন্ধুবান্ধব রেখে গেছেন। শ্রাদ্ধানুষ্ঠানে তাঁর সব আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষী ও বন্ধুবান্ধবকে উপস্থিত থেকে বিদেহী আত্মার শান্তি কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।