অপশক্তিকে ক্ষমতায় আনতে ইলিয়াস আলীর নাটক সাজানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম অভিযোগ করেছেন, যুদ্ধাপরাধের বিচার ঠেকানো, একুশে আগস্ট গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলার আসামিদের বাঁচাতে ও অপশক্তিকে ক্ষমতায় আনতে একটি মহল ইলিয়াস আলীর নাটক সাজিয়েছে। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া বর্তমান সরকার এ বিষয়ে সজাগ রয়েছে। কুমিল্লা টাউন হলে গতকাল শনিবার বাংলাদেশ আইনজীবী সহকারী (অ্যাডভোকেট ক্লার্ক) সমিতির চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় আইনজীবী সহকারী সমিতির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন সাংসদ আ ক ম বাহাউদ্দিন, অল ইন্ডিয়া ল ক্লার্ক ফেডারেশনের সভাপতি পদুম কুমার ভট্ট, সাধারণ সম্পাদক সোহরাব আলী ও ঢাকা আইনজীবী সহকারী সমিতির সভাপতি নূর মিয়া। সম্মেলনে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার কর্মীরা উপস্থিত ছিলেন।