অপশক্তির বিরুদ্ধে দেশবাসীকে জেগে উঠতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার ত্বরান্বিত করতে হবে। দেশে হরতালের নামে নৈরাজ্যকারীদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। এই অপশক্তির বিরুদ্ধে দেশবাসীকে জেগে উঠতে হবে।

গতকাল শনিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শান্তির অন্বেষণ’-এর আয়োজনে এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি সাখাওয়াত রাঙ্গার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলার শোলাকিয়ার ঈদ জামাতের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। সমাবেশে আরও বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা রানা দাশগুপ্ত, মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মামা প্রমুখ।