প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুপ্তহত্যা বন্ধ ও জঙ্গিবাদের বিরুদ্ধে চট্টগ্রামের সীতাকুণ্ডে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। তাঁরা মৌলবাদ, জঙ্গিবাদ, গুপ্তহত্যা ও দেশবিরোধী ষড়যন্ত্র ঠেকাতে সরকারের পাশাপাশি জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। অপশক্তিকে শক্ত হাতে প্রতিহত করার আহ্বান জানান তাঁরা।
গতকাল রোববার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সীতাকুণ্ড উপজেলা কমান্ড এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্ল্যাহ, সহকমান্ডার নুরুল মোস্তফা খাজা প্রমুখ।
বক্তারা বলেন, গুপ্তহত্যা, জঙ্গিবাদের উত্থান সোনার বাংলা গড়ার স্বপ্নকে ম্লান করে দিচ্ছে। গুপ্তহত্যাকারীদের রুখে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তাঁরা।