অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি গোষ্ঠী দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে ধর্মের নামে জঙ্গি হামলা চালিয়ে নিরীহ মানুষ হত্যা করেছে। এই অপশক্তি শান্তির ধর্ম ইসলামের ক্ষতি করছে। এই অপশক্তির বিরুদ্ধে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের একাংশের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এসব কথা বলেন।

সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সভাপতিত্বে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ-সাতকানিয়া আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী। সভায় বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ফরিদুল আলম, মোজাম্মেল হক প্রমুখ।