জনকল্যাণে অপশাসনের প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছে সুফিবাদী সংগঠন হাক্কানী আঞ্জুমান। গতকাল বৃহস্পতিবার সংগঠনটির প্রেসিডেন্ট সুফি মো. মোশাররফ হোসেন বিন নিজাম এক বিবৃতিতে বলেন, জনকল্যাণে অপশাসনের প্রতিযোগিতা বন্ধ হওয়া উচিত। ক্ষমতাধর বিজ্ঞ ব্যক্তিরাও এটা বোঝেন, কিন্তু এতে কর্ণপাত করবেন না বলেই মনে হয়। কারণ, সুশাসনের চেয়ে অপশাসনে ব্যক্তিস্বার্থ উদ্ধার হয় বেশি। ‘স্বার্থপরতা’ এবং ‘আমি রাষ্ট্রশাসনের সর্বোত্তম ব্যক্তি’ এই অহঙ্কার নষ্ট রাজনীতির মূল কারণ। সুশাসনের লক্ষ্যে এই দুটি দোষ বর্জন করা উচিত। তিনি বলেন, ‘আমাদের উচিত দেশের কল্যাণে জনগণের কাছে যাওয়া, তাদের ভালোবাসা। কারণ, জনগণ ভালোবাসার মূল্য দিতে জানে। তারা কখনো প্রতারণা করে না; আবার প্রতিশোধ নিতেও ভুল করে না।’ বিজ্ঞপ্তি।