অপসংস্কৃতি বন্ধের দাবিতে সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপসংস্কৃতি বন্ধের দাবিতে গতকাল বুধবার দুপুরে গাইবান্ধা শহরে মিছিল করেছে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের জেলা শাখা। পরে সংগঠনটির কার্যালয় চত্বরে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি রোকেয়া খাতুন, সহসভাপতি সুভাসিনী দেবী, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন, সদস্য জাহেদা বেগম, হালিমা খাতুন, শামীম আরা প্রমুখ। পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে তথ্যমন্ত্রী, যোগাযোগপ্রযুক্তি ও সংস্কৃতি মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়।
সমাবেশে বক্তারা দেশে নারী ও শিশু নির্যাতন বন্ধে পর্নো ওয়েবসাইট, পত্রিকা, সিডি ও বই বিক্রি বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।