অপসংস্কৃতি রুখতে খালেদা জিয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশি অপসংস্কৃতির আগ্রাসন থেকে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে রক্ষা করা এবং এর উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার রাতে তাঁর গুলশান কার্যালয়ে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) আয়োজিত নূতন তারা সাংস্কৃতিক পদক ২০১০ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। খবর ইউএনবির।সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া বলেন, স্যাটেলাইট চ্যানেলগুলোর মাধ্যমে বাংলাদেশের মৌলিক ঐতিহ্য ও সংস্কৃতিতে অপসংস্কৃতি ঢুকে পড়ছে। তিনি এ সাংস্কৃতিক আগ্রাসন থেকে দেশীয় সংস্কৃতিকে রক্ষা করতে জিসাস সদস্যদের ভূমিকা পালন করার আহ্বান জানান। পরে তিনি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশুশিল্পীদের মধ্যে পদক বিতরণ করেন।জিসাস সভাপতি আবুল হাশেম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিসাসের উপদেষ্টা আবদুল মঈন খান।