অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গীর পাশের আবদুল্লাহপুর এলাকা থেকে গাজীপুরের চান্দনা-চৌরাস্তা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে ও ইজতেমাস্থলের আশপাশের এলাকায় বিভিন্ন স্থাপনা, দোকানপাট উচ্ছেদসহ এক হাজারের বেশি পোস্টার, ব্যানার অপসারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরের পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্ব দেন ওই অভিযানে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুর ইসলাম জানান, রাস্তার দুই পাশের বিভিন্ন সিনেমার অশ্লীল পোস্টার ছাড়াও আপত্তিকর ছবিযুক্ত পোস্টার, ব্যানার, সাইনবোর্ড অপসারণ করা হয়েছে।