অপসারণ অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার ওয়াসিলা খালের মুখে প্রতিবন্ধকতা তৈরি করে মাছ ধরার অপরাধে এক ব্যক্তির জরিমানা করাসহ খাল থেকে অবৈধ জাল অপসারণ করা হয়েছে। দণ্ড পাওয়া ব্যক্তির নাম ইজু আলী (৪২)। তিনি উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার উত্তর একডালা গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এ জরিমানা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা এলিজা খাতুন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সেখানে অভিযান চালানো হয়। পরে ইজু আলীকে পাঁচ হাজার টাকা জরিমানা ও খালের মুখে তাঁর পাতা জাল উচ্ছেদ করা হয়।