অপসারণ করা হলো সেই বাঁশের বেড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদ থেকে বাঁশের বেড়া অপসারণ ও সুতি জাল উদ্ধার করেছেন। গত বৃহস্পতিবার দুপুরের দিকে ইউএনও ইকবাল আখতার এ অভিযান পরিচালনা করেন।
এ সময় নদে মাছ ধরার জন্য বাঁশের বেড়া উচ্ছেদ ও ৫০০ মিটার সুতি জাল উদ্ধার করা হয়। অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ।
গত বুধবার প্রথম আলোয় ‘বেড়া দিয়ে মাছ শিকার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।