অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ-বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার অপসারণের দাবিতে স্থানীয় কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে নলছিটি উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অসাধু সব কর্মকর্তা ও কর্মচারীকে অবিলম্বে অপসারণের দাবি করা হয়।