প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে৷ গত শনিবার বিকেলে উপজেলা ছাত্রলীগ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে৷ মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছামিউল, যুগ্ম আহ্বায়ক সহিদুল প্রমুখ। বক্তারা জানান, ইউএনও আবু রাফা মো. আরিফ টিআর, কাবিখা প্রকল্পের কাজে তদারকি করেন না। তাকে তিন দিনের মধ্যে অপসারণ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
গাইবান্ধা প্রতিনিধি