অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দুটি নদীর বিভিন্ন স্থানে দেওয়া কাঠা অপসারণের দাবি জানিয়েছেন মৎস্যজীবীরা। গতকাল রোববার দুপুরে উপজেলার ধানগড়া, ভিকমপুর, জয়ানপুরসহ বিভিন্ন গ্রামের শতাধিক মৎস্যজীবী রায়গঞ্জ ইউএনও কার্যালয়ে গিয়ে তাঁর কাছে এ দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক। রায়গঞ্জ ইউএনও ইকবাল আখতার বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা মৎস্য দপ্তরকে বলা হয়েছে।