অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নবিউল ইসলামের অপসারণ দাবি করে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বগুড়া শহরের উপশহর, সুলতানগঞ্জপাড়া ও নিশিন্দারা এলাকার অর্ধশতাধিক ব্যক্তি স্বাক্ষরিত স্মারকলিপিটি পুলিশ সুপারের পক্ষে গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম। এতে বলা হয়েছে, মাদক ব্যবসায়ীদের সঙ্গে নবিউল ইসলামের সুসম্পর্ক থাকায় এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। তবে নবিউল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, একটি পক্ষের অন্যায় আবদার পূরণ না করায় এ স্মারকলিপি দেওয়া হয়েছে।