অপসারণ বিলের সঙ্গে একমত আ.লীগের সংসদীয় দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়া-সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধন-সংক্রান্ত বিল পাস করার বিষয়ে সর্বসম্মতভাবে একমত হয়েছে আওয়ামী লীগের সংসদীয় দল। আজ রোববার রাতে সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠক শেষে এ কথা জানান চিফ হুইপ আ স ম ফিরোজ। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চিফ হুইপ সাংবাদিকদের বলেন, ‘বিচারপতিদের অভিশংসন-সংক্রান্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ধারণা সংবিধানের চেতনার বিরোধী। এ জন্য আমরা এটা পরিবর্তনের উদ্যোগ নিয়েছি। আশা করছি, সংসদের এই অধিবেশনেই এটা পাস হবে।’