অপসারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলেয়া ফেরদৌসের অপসারণের দাবিতে গতকাল শুক্রবার স্থানীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছেন সাংবাদিকেরা। বৃহস্পতিবার পীরগাছা জেএন উচ্চবিদ্যালয়ে জেএসসি পরীক্ষা চলাকালে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করে দণ্ড দেন ইউএনও। ওই সংবাদ সংগ্রহ করতে গেলে ইউএনও সাংবাদিকদের গ্রেপ্তারের হুমকি দেন।  পীরগাছা (রংপুর) প্রতিনিধি