অপসারণের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার ডাকাতিয়া নদী এবং গুইংগাইজুড়ি, সোনাইছড়ি ও রুহিতা খাল থেকে বেড়া ও জলকপাট অপসারণের দাবি জানিয়েছে সদর দক্ষিণ কুমিল্লা বন্যা দূরীকরণ কমিটি। গতকাল সোমবার কমিটির সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক কাজী নূর আহাম্মদ এই দাবিতে কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে তাঁরা উল্লেখ করেন, আদর্শ সদর উপজেলা ও সদর দক্ষিণ উপজেলায় নদী ও খালে বেড়া দিয়ে একশ্রেণির লোক পানির প্রবাহ বন্ধ করে দিয়েছে। এতে দুই উপজেলার নদী ও খালের পাড়ের বীজতলা ডুবে গেছে। এ কারণে আমন লাগানো অসম্ভব হয়ে পড়ছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা