অপসোনিন ফার্মার বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মা লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন গত শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) আবদুস সবুর খান, ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ খান, নির্বাহী পরিচালক আবদুর রাকিব খান, মহাব্যবস্থাপক সৈয়দ গোলাম রহমান, ন্যাশনাল সেলস ম্যানেজার আবদুল মোমেন তালুকদার, মানবসম্পদ-প্রধান সায়েম আহমেদ, প্রোডাক্ট ম্যানেজমেন্ট সুদীপ কুমার সাহা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সৈয়দ গোলাম রহমান ২০১২ সালে কোম্পানির বিক্রয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচন এবং ২০১৩ সালে বিপণন ও বিক্রয় পরিকল্পনার ওপর আলোকপাত করেন। বিজ্ঞপ্তি।