অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেন নামের এক যুবককে পুলিশ গত শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে। আলমগীরকে গতকাল শনিবার আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার কালিপুরা গ্রামের এক গৃহবধূ (২০) মুরাদনগর উপজেলায় অবস্থিত বাবার বাড়িতে যাওয়ার পথে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের বটতলির কাছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একদল দুর্বৃত্তের কবলে পড়েন। আলমগীর হোসেনের নেতৃত্বে দুর্বৃত্তরা ওই গৃহবধূকে অপহরণ করে লাউর গ্রামের একটি শ্মশানে নিয়ে ধর্ষণ করে। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।