অপহরণ করতে গিয়ে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরের জজকোর্টের সামনে গত মঙ্গলবার বিকেলে এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার সময় ছাত্রলীগের সাবেক এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাঁরা হলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা ওরফে পলাশ (৩৫) এবং মো. মুহাসিন আলম (৩০) ও মো. মনিরুল ইসলাম (৩৫)।

পুলিশ জানায়, ছাত্রলীগের সাবেক নেতা নাজমুলের নেতৃত্বে মুহাসিন ও মনিরুল মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা শহরের নতুন জজকোর্টের সামনে থেকে মো. ইউনুচ আলী গাজী (৪৫) নামের এক ব্যবসায়ীকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় সদর থানার উপপরিদর্শক হজরত আলী বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ব্যবসায়ী ইউনুচকে উদ্ধার করেন। হাতেনাতে আটক করেন অপহরণকারী দলের সদস্যদের।

ইউনুচ আলী জানান, শহরের জজকোর্টের সামনে সন্ত্রাসীরা তাঁকে অপহরণের চেষ্টা করে। কিন্তু পুলিশের সহায়তায় তিনি রক্ষা পান।