অপহরণ করে ধর্ষণ, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাখালী থেকে অপহরণ করে কদমতলীর মেরাজনগরে নিয়ে এক কিশোরীকে ধর্ষণ করেছে দুই বখাটে। ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কদমতলী থানার পুলিশ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে।
কদমতলী থানার পুলিশ বলেছে, গত বুধবার সন্ধ্যায় মহাখালী এলাকা থেকে দুই বখাটে সজীব ও হেফায়েজ উদ্দিন এক কিশোরীকে অপহরণ করে মেরাজনগরের ডি ব্লকের ১৯৬৭ নম্বরের হারুনের টিনশেড বাড়িতে তাদের ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে তারা আটকে রেখে কিশোরীকে ধর্ষণ করে। গতকাল বৃহস্পতিবার সকালে এক রিকশাচালক ঘটনাটি কদমতলী থানার পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে ওই বাসা থেকে দুই বখাটেকে গ্রেপ্তার করে এবং কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।