অপহরণ, গুম খুনের দায় সরকারকেই নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ বলেছেন, দেশে প্রতিদিন যেসব অপহরণ, গুম, খুনের ঘটনা ঘটছে তার দায় অবশ্যই সরকারকে নিতে হবে। গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার আয়োজিত স্মরণসভায় হান্নান শাহ এসব কথা বলেন।
শ্রীপুর উপজেলার কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার বেলা ১১টায় ইয়াকুব আলী মাস্টারের স্মরণসভায় তাঁর জীবন ও কর্মের ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইয়াকুব আলী মাস্টার সঞ্চৃতি সংসদের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ শহিদ। বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা এ বি এম তাজ উদ্দিন আখন্দ, উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাঁইয়া প্রমুখ।