অপহরণ মামলায় সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের দায়ে রবিউল ইসলাম ওরফে মামুন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। এ ছাড়া মামুনের বোন ইরানী আক্তার, তাঁদের সহযোগী বাদল ও রুবেলকে ১৪ বছরের কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. জুলফিকার আলী এই সাজা দেন। মামলার সাত আসামির মধ্যে বাকি তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়। ২০০৯ সালের ২৭ মে বরগুনা শহরের ওই শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় তার বাবা বরগুনা সদর থানায় রবিউলসহ সাতজনকে আসামি করে একটি অপহরণ মামলা করেন। পরে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ।