অপহরণ মামলায় সাবেক মেজর কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক ব্যবসায়ীকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মেজর পরিচয় দিয়ে অপহরণ চেষ্টার অভিযোগের মামলায় আরিফুল হক (৪৫) নামের অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলম শুনানি শেষে এ আদেশ দেন। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ জানান, নগরের ডবলমুরিং থানার অপহরণ চেষ্টার মামলায় আদালতে হাজির করা হলে আসামি সেনাবাহিনীর সাবেক মেজর আরিফুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
১৮ মে রাতে এক ব্যবসায়ীকে অপহরণ চেষ্টার অভিযোগ ওঠে আরিফুল হকের বিরুদ্ধে।