অপহরণকারী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গতকাল রোববার সাত বছরের এক শিশুকে অপহরণকালে লোকমান আলী নামের এক ব্যক্তিকে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি নাটোরের সিংড়া উপজেলার জিগাতলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে একটি যাত্রীবাহী বাস থেকে অপহূত শিশুসহ লোকমানকে আটক করে মারধর করে স্থানীয় এলাকাবাসী। পরে তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। বগুড়া প্রতিনিধি।