অপহরণকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে গতকাল রোববার সদ্য এসএসসি পাস করা এক ছাত্রীকে অপহরণ করার সময় একটি মাইক্রোবাসসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদারীপুর থানার ওসি মো. কাইয়ুম আলী সরদার জানান, রাজৈর উপজেলার ঘোষালকান্দি এলাকার বাসিন্দা মিরাজের নেতৃত্বে একই এলাকার নাজির, ইউসুফ, শহীদুল, সেন্টু ও রিপন গতকাল বিকেলে মাদারীপুর শহর থেকে মাইক্রোবাসে করে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।