অপহরণে ব্যর্থ হয়ে শিশুকে ব্লেড দিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফলে অপহরণ করতে ব্যর্থ হয়ে মো. ইব্রাহিম (১০) নামে এক শিশুকে মারধর ও ব্লেড দিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। গতকাল শনিবার সকালে বাউফল পৌরসভার উত্তর-পশ্চিম দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ইব্রাহিম বাউফল পৌরসভার উত্তর-পশ্চিম দাসপাড়া দারুল ইসলাম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ও ওই এলাকার হালিম ব্যাপারীর ছেলে।
হালিম বলেন, সকাল আটটার দিকে ইব্রাহিম উত্তর-পশ্চিম দাসপাড়া এলাকার একটি দোকানে চিনি কেনার জন্য যায়। এ সময় অজ্ঞাতনামা তিন তরুণ তাকে ডেকে স্থানীয় ছাদের আলী মিয়ার দোকানের দক্ষিণ পাশের বাগানে নিয়ে অপহরণের চেষ্টা চালায়।